প্রকাশিত

১৪/০৬/২০২৬ ০৫:৪৪:৫৩ অপরাহ্ন

সিলেট জুড়ে

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ০৫:৪৪:৫৩ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের পরিকল্পিত নগরায়ণ ও টেকসই উন্নয়নের অঙ্গীকার নিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন রেজাউল হাসান লোদী (কয়েছ লোদী)

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমনের কাছে দায়িত্ব বুঝে নেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নতুন চেয়ারম্যান মহান আল্লাহ তায়ালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং সিলেটের সার্বিক উন্নয়নে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।”

সিলেটের পরিকল্পিত নগরায়ণ, পরিবেশসম্মত ও টেকসই উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি।

এসময় সংশ্লিষ্ট সকলের আস্থা, সমর্থন ও সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সিলেটের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সকলের দোয়া ও গঠনমূলক পরামর্শ কামনা করেন।

তিনি আরও বলেন, “সিলেটের উন্নয়ন, জনগণের কল্যাণ এবং একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব।


এইচ বি বা