প্রকাশিত

১৫/০৬/২০২৬ ১২:৩৩:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

অসুস্থতায় শয্যাশায়ী ‘দৈনিক শুভ প্রতিদিন’ এর নির্বাহী সম্পাদক ফয়ছল আলম, দোয়া কামনা

অসুস্থতায় শয্যাশায়ী ফয়ছল আলম, দোয়া কামনা

প্রকাশিত: ১৫/০৬/২০২৬ ১২:৩৩:০০ অপরাহ্ন

ছবি: ।

কামরান উদ্দিন নাসিম:
সিলেটের সিনিয়র সাংবাদিক ও দৈনিক শুভ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম দীর্ঘদিন ধরে গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন। অসুস্থতার কারণে বর্তমানে তিনি নিজ বাসভবনে সম্পূর্ণ শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছেন।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে সিলেটে সাংবাদিকতা করে আসছেন ফয়ছল আলম। কর্মজীবনে তিনি দৈনিক খবর, ভোরের কাগজ, দৈনিক জনতা, দৈনিক জালালাবাদ, সবুজ সিলেট, সিলেট প্রতিদিন, সিলেট সুরমা, সিলেট মিরর এবং দৈনিক জৈন্তাবার্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যমে দায়িত্বশীল পদে সাফল্যের সাথে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন মননশীল লেখক ও গবেষক হিসেবেও সুপরিচিত। মুক্তিযুদ্ধ, ভ্রমণ এবং বরেণ্য ব্যক্তিদের জীবনী নিয়ে তাঁর একাধিক গ্রন্থ প্রকাশিত ও সম্পাদিত হয়েছে।

এছাড়াও তিনি সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিতে বিভিন্ন মেয়াদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং সম্প্রতি সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।তাঁর এই দীর্ঘমেয়াদি ও গুরুতর অসুস্থতার খবরে সিলেটের গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থ জীবনের জন্য শুভ প্রতিদিন পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও সকলের কাছে আশীবাদ প্রার্থনা করা হয়েছে।


এইচ বি বা