শেফস অ্যান্ড কুকস সিলেট ডিভিশনের কমিটি গঠিত
শেফদের কারণেই সিলেটের পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সুনাম বাড়ছে
প্রকাশিত: ১৬/০৬/২০২৬ ০৯:৪৭:১৬ অপরাহ্ন
ছবি: ।
সিলেটে অভিজাত হোটেলগুলোতে কর্মরত শেফদেরকে নিয়ে গঠিত সংগঠন শেফ অ্যান্ড কুকস সিলেট ডিভিশনের কমিটি গঠিত হয়েছে। আকরাম হোসেনকে সভাপতি, কোহেল আহমদ তাদেরকে সাধারণ সম্পাদক ও হেলাল তরফদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। সোমবার (১৬ জুন) রাতে নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় সিলেটে কর্মরত শেফদের এক সাধারণ সভায় তিনজনকে নির্বাচিত করা হয়। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। শেফ অ্যান্ড কোক সিলেট ডিভিশনের অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সিলেটের প্রবীণ শেফ সাজ্জাদ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ফয়ছল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গ্রান্ড সিলেট হোটেল ও রিসোর্টের নির্বাহী শেফ মিজানুর রহমান, সংগঠনের উপদেষ্টা ও হোটেল ভ্যালি গার্ডেনের জিএম রিপন আহমদ, প্যারালাক্স রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক আজিজু্ল ইসলাম কাশেম, রুপচাঁদা সুপার শেফ বিজয়ী সেলিব্রেটি শেফ কহেল আহমদ তাপাদার, এছাড়া বক্তব্য রাখেন, সিনিয়র শেফ আহজার উদ্দিন, আকরাম হোসেন, হেলাল উদ্দিন তরফদার, আজিজুল হোসেন, দেলোয়ার হোসেন, মো. মামুন, মো. কবির, মনির হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ। এসময় অর্ধশতাধিক শেফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে জ্যেষ্ঠ সাংবাদিক ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ফয়ছল আলমকে প্রধান করে ৫ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটিতে অপর সদস্যরা ছিলেন রিপন আহমদ, মিজানুর রহমান, আজিজুল ইসলাম কাশেম ও সাজ্জাদ হোসেন। সেখানে সভাপতি, সাংগঠনিক সম্পাদক পদে উপস্থিত সভায় আর কেউ প্রার্থীতা ঘোষণা না করা করায় সকলের মতামতের ভিত্তিতে যথাক্রমে গার্ডেন ইনের এক্সিকিউটিভ শেফ আকরাম হোসেনকে সভাপতি, হোটেল গ্যান্ড নূরজাহানের এক্সিকিউটিভ শেফ কোহেল আহমেদ তাদেরকে সাধারণ সম্পাদক ও লাযিযের প্রধান শেফ হেলাল তরফদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি। এসময় মুহুর্মুহু করতালির মাধ্যমে নির্বাচিতদের অভিনন্দন জানানো হয়।
সভায় প্রধান অতিথি সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ফয়ছল আলম তার বক্তব্যে, সিলেটের শেফদের প্রশংসা করে বলেন, আপনাদের কারণেই দিন দিন এখানকার পর্যটনশিল্প সমৃদ্ধ হচ্ছে। হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্টগুলোর সুনাম বাড়ছে। খাদ্য নিরাপত্তা, মান বজায় রেখে কাজ করলে দুনিয়া এবং আখিরাতে উভয়দিক থেকেই লাভবান হবেন এসব নামিদামি প্রতিষ্ঠানের রন্ধন শিল্পীরা। ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সিলেটের পর্যটন শিল্পের গুণগত মান এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শুভ প্রতিদিন/এমকে