প্রধানমন্ত্রী তারেক রহমান
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রকাশিত: ১৭/০৬/২০২৬ ১১:২৫:২২ পূর্বাহ্ন
ছবি: ।
বৃষ্টি উপেক্ষা করেই দলের শীর্ষ নেতাদের নিয়ে বুধবার (১৭ জুন) সকাল ১০টা ১৫মিনিটে বিমানের একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বুধবার (১৭ জুন) দলীয় সফরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসেছেন। সিলেট থেকে সেখান থেকে সড়ক পথে যাত্রা করে দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী এদিন সন্ধ্যা পৌনে ৬টায় মৌলভীবাজার থেকে ওসমানী বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। রাত সাড়ে ৮টায় ফের আকাশ পথে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন। তবে সিলেট হয়ে আগমন বা প্রস্থানকালে দলের স্থানীয় শীর্ষ নেতাদের সঙ্গে কোনো বৈঠক থাকছে না প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমানের। কেবল প্রধানমন্ত্রীকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন সিলেট বিভাগের শীর্ষ নেতারা। সেখান থেকে সড়ক পথে যাবেন শ্রীমঙ্গলের উদ্দেশে। এরই মধ্যে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকে সড়কের দুপাশে অবস্থান নেয় দলের নেতাকর্মীরা। নেতাকর্মী থেকে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করতে দেখা গেছে। প্রধানমন্ত্রীর আগমনে ছয় মাস ধরে ফেলে রাখা সিলেট-ফেঞ্চুগঞ্জ ভাঙা সড়কও গত তিন দিন ধরে রাতের আঁধারে মেরামত কাজ চলছে। অথচ উন্নয়নকাজের নামে খানাখন্দ সৃষ্টি করে ফেলে রাখা সড়কটির কারণে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
এইচ বি বা