প্রকাশিত

১১/১১/২০২৫ ০৭:২১:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশালমিছিল

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০৭:২১:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেটে মশাল মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত সোমবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় মিছিলটি হয়। এর আগে গত শুক্রবার সকালে নগরের মির্জাজাঙ্গাল এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেছেন, তাদের বেশির ভাগের হাতে ছিল মশাল। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মানি না মানবো না অবৈধ সরকার’, ‘রাজপথ কাঁপবে, শেখ হাসিনা আসবে’ মতো স্লোগান দেন।

এই বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এটা কোথায় কারা করছেন খোঁজ খবর নেওয়া হচ্ছে।

শুভ প্রতিদিন/এমকে