প্রকাশিত

১১/১১/২০২৫ ০৭:২৭:২৫ অপরাহ্ন

সিলেট জুড়ে

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৯ম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০৭:২৭:২৫ অপরাহ্ন

ছবি: ।

সিলেটে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে নগরীর ছড়ারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া শিক্ষার্থী নগরীর ছড়ারপার এলাকার এক আওয়ামী লীগ নেতার ছেলে। পরিবারের অভিযোগ, বাবাকে খুঁজতে এসে না পেয়ে আকরামকে ধরে নিয়ে যায় পুলিশ।
তবে পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ওই শিক্ষার্থী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করেছিলো। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ওই শিক্ষার্থীকে আটক করতেই পুলিশ তার বাসায় গিয়েছিল, তারা বাবাকে নয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।


শুভ প্রতিদিন/এমকে