সিলেটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ কাশ্যপ কল্যাণ পরিষদ সিলেটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত: ২০/০৬/২০২৬ ০৫:৩১:১৫ অপরাহ্ন
ছবি: ।
বাংলাদেশ কাশ্যপ কল্যাণ পরিষদ, সিলেট জেলা শাখার ২২তম এবং বিভাগীয় শাখার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২০ জুন ২০২৬) সিলেট নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্ম মন্দিরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা এবং ঐতিহ্যবাহী সংগঠনগুলোর সমাজ উন্নয়নে অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, সকল সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী সুদীপ রঞ্জন সেন (বাপ্পু), অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, শ্রী নিহার রঞ্জন দাশ বাচ্চু, শ্রী শিবব্রত ভৌমিক চন্দন এবং অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রী সুসেন্দ্র চন্দ্র সরকার খোকন। বাংলাদেশ কাশ্যপ কল্যাণ পরিষদ, সিলেট জেলা ও বিভাগীয় শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সুখময় বিশ্বাস যাদব। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুধীজন ও বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের অতীত কর্মকাণ্ডের মূল্যায়ন করেন এবং ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
এইচ বি বা