ব্যারিস্টার সালাম
রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন ব্যারিস্টার সালাম
প্রকাশিত: ২০/০৬/২০২৬ ০৭:৪৭:২৩ অপরাহ্ন
ছবি: ।
স্টাফ রিপোর্ট: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার আব্দুস সালামকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রধান করা হয়েছে। শনিবার (২০ জুন) স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত এক পত্রে আগামী তিন বছরের জন্য এই নিয়োগ প্রধান করা হয়। ব্যারিস্টার আব্দুস সালাম বিগত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেলেও দলের প্রতি আনুগত্য দেখিয়ে ধানের শীষ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে বিজয়ী করে ঘরে ফিরেছেন। দলের নেতারা মনে করছেন, দলের প্রতি আনুগত্য ও বিগত আন্দোলন-সংগ্রামের সময়ে ভূমিকা রাখায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মূল্যায়ন করেছেন।
এইচ বি বা