সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে
সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে প্রাণনাশের হুমকি
প্রকাশিত: ২৩/০৬/২০২৬ ০৯:০৪:২৮ অপরাহ্ন
ছবি: ।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর তাঁর অনুসারী এবং রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
সম্প্রতি ফেসবুকের বেশ কয়েকটি আইডি ও পেজ থেকে কয়েস লোদীর ছবি সংবলিত একটি পোস্ট ছড়ানো হচ্ছে। সেখানে তাঁর ছবির ওপর লাল রঙের 'ক্রস' চিহ্ন দিয়ে অত্যন্ত আপত্তিকর ও হুমকিমূলক ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছে। ওই পোস্টে তার উপর নানা বিদ্রোপ অভিযোগ আনা হয়েছে। একই সাথে ক্যাপশনে "তোকে ৭২ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলা হবে, জাস্ট ৭২ ঘণ্টার মধ্যে তোর চ্যাপ্টার দি এন্ড" লিখে সরাসরি প্রাণনাশের আলটিমেটাম দেওয়া হয়।
হুমকির বিষয়ে রেজাউল হাসান কয়েস লোদী জানান, "বেশ কয়েকদিন রেই ফেসবুকে আমাকে নিয়ে নানা রকম মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। কেন বারবার আমাকে টার্গেট করে এই ধরণের কুরুচিপূর্ণ অপপ্রচার ও সরাসরি হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তা আমি বুঝতে পারছি না।
"উল্লেখ্য, গত ১১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রেজাউল হাসান কয়েস লোদীকে ১ বছর মেয়াদে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে একটি পক্ষকে এই ধরণের উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণায় লিপ্ত হতে দেখা যাচ্ছে।
কে ইউ এন