পূর্ণ অর্থ ৫০ জনকে ৪০০ করে প্রদান করেন উপজেলা ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার জামাল উদ্দিন
দৈনিক শুভ প্রতিদিন সংবাদ প্রকাশের পর ভাতার টাকা ফেরত পেলেন শিক্ষকরা
প্রকাশিত: ২৪/০৬/২০২৬ ০৬:২৪:৩২ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের বালাগঞ্জে ❛বালাগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনে প্রশিক্ষণ, ভাতার টাকায় সুপারভাইজারের ‘নয়ছয়’❜ শিরোনামে মঙ্গলবার (২৩ জুন) দৈনিক শুভ প্রতিদিন সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (২৩ জুন) সকালে ভাতার পূর্ণ অর্থ ৫০ জনকে ৪০০ করে প্রদান করেন উপজেলা ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার জামাল উদ্দিন। এবং জাকাত ফান্ডের টাকাও সিলেট অফিসে জমা করেছেন বলে জানা যায়। সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষকদের ভাতার টাকা ফেরত দেওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষকরা প্রাপ্য টাকা পেয়ে অনেক খুশি হয়েছেন বলে জানান তারা। স্থানীয় সচেতন মহল জানান, সাংবাদিকরা হলো সমাজের দর্পন। সমাজের যেকোনো ধরনের অসঙ্গতি যেন তাঁদের কলমের মাধ্যমে উঠে আসে, সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করার পথ প্রশস্ত করে। উপজেলা ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার জামাল উদ্দিন বলেন, প্রশিক্ষনার্থীদের হাতে তাঁদের প্রাপ্য টাকা পৌঁছে দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, গত ২০ ও ২১ জুন উপজেলা হলরুমে প্রাক-প্রাথমিক, সহজ কুরআন শিক্ষা ও বয়স্ক স্তরের শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের ভাতার টাকা প্রদানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। সরকারি বরাদ্দকৃত যাতায়াত ভাতা ও সম্মানী থেকে মোটা অঙ্কের টাকা কেটে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন প্রশিক্ষণ নিতে আসা ভুক্তভোগী শিক্ষকরা। এ নিয়ে শিক্ষকদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল।
তারা তাদের অবশিষ্ট টাকা পেয়ে খুশি। টাকা পেয়ে সাংবাদিদের ধন্যবাদও দেন।
KN