প্রকাশিত

২৫/০৬/২০২৬ ০৩:৫০:০১ অপরাহ্ন

সিলেট জুড়ে

ব্যাটারিচালিত অটোরিকশা পুকুরে পড়ে এক স্কুলছাত্রী আহত

দিরাইয়ে অটোরিকশা পুকুরে, আহত স্কুলছাত্রী

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ০৩:৫০:০১ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের দিরাই পৌরসভায় অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা পুকুরে পড়ে এক স্কুলছাত্রী আহত হয়েছে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় স্কুল ছাত্রী । 

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বৃষ্টির মধ্যে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে দিনা তালুকদার (১১) নামের ওই স্কুলছাত্রী একটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে। মজলিশপুর গ্রামের সরকারি পুকুরপাড় এলাকায় অটোরিকশাটি ঘোরানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অটোরিকশার যাত্রী ও চালককে উদ্ধার করেন। এতে দিনা তালুকদার আহত হলেও গুরুতর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানিয়েছেন তার বাবা নিকলু তালুকদার।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দ্রুতগতিতে অটোরিকশা ঘোরানোর চেষ্টা, যানটির জরাজীর্ণ অবস্থা এবং চালকের অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা বলেন, সড়কে চলাচলকারী ত্রুটিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ব্যাটারিচালিত যানবাহনের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। স্থানীয়দের মতে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ পরিচালিত হওয়ায় বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।


কে ইউ এন