প্রকাশিত

২৫/০৬/২০২৬ ০৭:২৫:৫৩ অপরাহ্ন

সিলেট জুড়ে

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল

রাজনগরে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ০৭:২৫:৫৩ অপরাহ্ন

ছবি: ।

শিশুদের অপুষ্টিমুক্ত ও সুস্থ-সবল ভবিষ্যৎ নিশ্চিত করতে আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. উৎপল দাস ।


সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদ উদ্দিন আহমেদ ভুঁইয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, মেডিকেল অফিসার ডা. মামুন মিয়া।


মূলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবাল চন্দ্র দাস। তিনি ভিটামিন-এ ক্যাম্পেইনের তাৎপর্য তুলে ধরে বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টি প্রতিরোধে ভিটামিন-এ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। সভায় জানানো হয়, আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের দিন রাজনগর উপজেলার ১৯২টি সাব-সেন্টারের মাধ্যমে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।


কে ইউ এন