সিলেট কিডনি ফাউন্ডেশন: কয়েস লোদী
কিডনি রোগীদের সেবায় প্রশংসনীয় ভূমিকা রাখছে
প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ০৮:৩২:৫৯ অপরাহ্ন
ছবি: ।
সিলেট
উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, কিডনি রোগীদের চিকিৎসাসেবায় কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট অত্যন্ত মানবিক ও প্রশংসনীয় ভূমিকা
পালন করে আসছে। সাশ্রয়ী
মূল্যে মানসম্মত চিকিৎসা ও ডায়ালাইসিস সেবা
দিয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সিলেটবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার
(২৫ জুন) সিলেট নগরীর ৩৯নংওয়ার্ড নাজিরেরগাঁও কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। হাসপাতালে
আগমনের পর সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানকে পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানানো হয়। পরিদর্শনকালে
তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, ডায়ালাইসিস কার্যক্রম, আধুনিক যন্ত্রপাতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। দীর্ঘদিন
ধরে সিলেটে কিডনি রোগ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং দুস্থ ও সাধারণ রোগীদের
সাশ্রয়ী চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে এই হাসপাতালটি যে অবদান রাখছে, চেয়ারম্যান তার ভূয়সী প্রশংসা করেন। একই
সাথে তিনি হাসপাতালের আগামী দিনের যেকোনো জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কাজে
তাঁর ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক শুভকামনা
এবং সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। পরিদর্শনকালে
সেন্ট্রাল ডেন্টাল কলেজের সম্মানিত সদস্যবৃন্দসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ডা. সোলায়মান, ডা. মোস্তফা শাহজামান বাহার, ডা. আব্দুর রকিব, চন্দন সাহা, মোঃ আমিনুল ইসলাম এবং ডা. মুমিনুল হক।
এদিকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর এই আন্তরিক পরিদর্শন ও সহযোগিতার আশ্বাসের
জন্য হাসপাতালের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। হাসপাতাল
কর্তৃপক্ষ তাঁর সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা
করেন।
কে ইউ এন