চার সন্তানকে নিয়ে দিন কাটাচ্ছেন এক অসহায় মা।
খোলার আকাশের নিচে বসবাস সন্তানসহ অসহায় মায়ের
প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ১০:৩৬:০০ অপরাহ্ন
ছবি: ।
নগরীতে খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে আর রোদে পুড়ে চার সন্তানকে নিয়ে দিন কাটাচ্ছেন এক অসহায় মা। সন্তানদের কান্না আর আহাজারিতে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠলেও কেউ তাদের এ কান্না থামাতে এগিয়ে আসছেননা। আর এ ঘটনাটি গত এক মাস ধরে ঘটছে নগরের ১৩ নং ওয়ার্ডের খুলিয়া পাড়ায় নীলিমা ৭ নম্বর বাসায়। বিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলম এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসিকে রিখিত নির্দেশ দিয়ে গেলেও তারা কোনো ব্যবস্থা নেননি।
অভিযোগ থেকে জানা গেছে নীলিমা ৭ নম্বর বাসাটির একাংশের মালিক কুতুব উদ্দিন খান নামে এক ব্যক্তি। তিনি ব্যক্তিগত জীবনে দুটি বিয়ে করেছেন। দু সংসারেই তার সন্তান সন্ততি আছে। এক পক্ষের স্ত্রী সন্তান নিয়ে তিনি সাগরদীঘির পারে থাকেন। আর নিজ ভিটায় অপর স্ত্রী নুর নাহার বেগম ও তার পক্ষের সন্তানদের রেখেছেন। এ পক্ষে তিন কন্যা এবং মাদরাসা পড়ুয়া এক পুত্র সন্তান রয়েছে। তারা এ বাড়িতে জন্মের পর থেকেই বাস করে আসছেন। বড় মেয়েরা ছোটোখাটো চাকরি করে তাদের জীবিকা নির্বাহ করে আসছেন। পৈত্রিক ভূমিতে সম্প্রতি পুরাতন ঘর ভেঙ্গে দুই রুমের একটি পাকা ঘর নির্মাণ করেন সন্তানরা। দুই রুমের দেয়াল, বাথরুম একং রান্না ঘরের কাজ শেষ হলে যখন চালে টিন লাগাতে যান তখনই মিস্ত্রীকে বাধা দেন পাশের ঘরের বসবাসবাসরত আশপাশ লোকজন। এঘটনায় পাড়ার এলাকার মুরব্বীরা হস্তক্ষেপ করার চেষ্টা করলে দুএকজন প্রভাবশালী এতে ‘নাক না গলানোর’ কথা বলেন। ফলে তারা চুপসে যান। এরা প্রভাবশালী হওয়ার ফলে অসহায় পরিবারটির সাহায্যে কেউ এগিয়ে আসছেননা।
কুতুব উদ্দিনের কন্যা ইমা খানম জানান নিরুপায় হয়ে কুতুব উদ্দিনের সন্তানরা সিলেটের বিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলমের কাছে গিয়েছিলেন। তিনি বিষয়টি দেখার জন্যে কোতোয়ালী থানার ওসিকে লিখিত একটি চিরকুটে নির্দেশ দেন। কিন্তু গত ১৫দিনেও কোতোয়ালী থানার ওসি সেখানে যাননি। ফলে বৃষ্টিতে ভিজে আর দিনের বেলা রোদে পুড়েই ঘরের এক কোনে দিন কাটছে অসহায় পরিবারটির।
এদিকে গতকাল সেই বাসায় টিনের চালের কাজ করতে মিস্ত্রীরা গেলে বাধা দেন আশপাশের কিছু লোক। ফলে তারা বিসযটি ৯৯৯ নাম্বারে পুলিশকে জানালে একদল পুলিশ সেখানে যায়। তারা ঐ বাসার চাল লাগাতে বাধা না দেয়ার নির্দেম দিয়ে চলে আসেন। এরপরেই আবারও বাধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় পরিবারটি।
এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি ময়নুল জাকির এর কাছে জানতে গতরাতে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।
কে ইউ এন