প্রকাশিত

২৯/০৬/২০২৬ ০৫:৪৫:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

ভাঙনের মুখে চা- বাগান বসতঘর ও শতশত ফসলি জমি

গোয়াইনঘাটে লীজের শর্ত ভঙ্গ করে ড্রেজার দিয়ে বালু উওোলন

প্রকাশিত: ২৯/০৬/২০২৬ ০৫:৪৫:০০ অপরাহ্ন

ছবি: ।



সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে নবসৃষ্ট হাজিপুর বালুমহালে ড্রেজার মেশিন দিয়ে বালু উওোলন করে পরিবেশ ধ্বংস কারার অভিযোগ উঠেছে।পশ্চিম জাফলং ইউনিয়নে লাটি,লাবু, কালিজুড়ি,দক্ষিণ প্রতাপপুর মৌজা থেকে সনাতন পদ্ধতিতে বালু উওোলনের কথা থাকলেও তা মানা হচ্ছে না ইজারার শর্ত। এছাড়াও ইজারার বহির্ভূত এলাকার বাইরে পশ্চিম জাফলং, গোয়াইনঘাট সদর ও মধ্যে জাফলং ইউনিয়নের উওর প্রতাপপুর, লুনী, কইন্না জঙ্গল ও আমাবাড়ি, দক্ষিণ প্রতাপপুর এলাকায় দিনরাত অবাদে যন্ত্রদানব ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উওোলনের মহোৎসব চলছে।



পরিবেশ বিধ্বংসী এসব ড্রেজার মেশিন দিয়ে বালু তোলায় শতশত বিঘা ফসলী জমি বিলীন হচ্ছে।ভাঙ্গনের মুখে চা- বাগান বিভিন্ন গ্রামের বসতঘর ও তিনটি খেলার মাঠসহ পরিবেশের মারাক্তক ক্ষতিগ্রস্ত হচ্ছে।তবে এসব অভিযোগের সত্যতা মিলেছে গত শনিবা ভ্রাম্যমাণ আদালতের দায়সারা এসিল্যান্ডের অভিযানে।



গত শনিবার বিকালে গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকারিয়া হোসেন অভিযান চালিয়ে নির্ধারিত ইজারার বাইরে বালু তোলার অপরাধে ৪ টি বোমা মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।



তবে অভিযানকালে পাশেই ইজারায় জায়গায় প্রায় শতাধিক ড্রেজার মেশিন দিয়ে লীজের শর্ত ভেঙে বালু তোলা হলেও সেখানে তিনি যাননি। ওই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,ইজারার ভিতরে কিভাবে বালু তুলবে এটা আসলে বলা নেই।তবে পরিবেশের ক্ষতি না করে তারা বালু উওোলন করতে হবে।কিন্তু এদিকে ইজারার ১১ নম্বর শর্ত বালু উওোলনে পাম্প বা ড্রেজিং অন্য কোন মাধ্যমে ভূ-গর্ভস্থ মাটি বা বালু উওোলন করা যাবে না।



জানা গেছে,চলিত বছরে নবসৃষ্ট হাজিপুর- আহারকান্দি বালু মহালটি ইজারা পান আব্দুল্লাহ আল মামুন মালিকানাধীন মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ। ইজারা পাওয়ার পর জেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় এসিল্যান্ড ও তহশিলদার তাকে বালু উওোলনের সীমানা চিহ্নিত করে দিলেও বর্তমানে ইজারা যায়গার সীমানা চিহ্ন নেই।



নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ইজারাদারের সাথে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা জোটবদ্ধ থাকায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না।প্রতাপপুর ও পাঁচহাতিখেলের পিয়াইন নদীর অংশ আনন্দ খাল এলাকায় গত কয়েক মাস ধরে পেলোডার মেশিন দিয়ে চলছে বালু উত্তোলন।



স্থানীয় ৪০-৫০ জনের একটি চক্র খাল এলাকার তীরে বালু উত্তোলন করায় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। সে এলাকায় রয়েছে জাফলং চা বাগানের মালিকানাধীন তিনটি খেলার মাঠও। রয়েছে স্থানীয়দের বতবাড়ি, ফসলি জমি।দিনে ও রাতের আঁধারে বালু তোলেন স্থানীয় প্রভাবশালীরা।এদের মধ্যে নেতৃত্বে রয়েছেন মধ্য লুনি গ্রামের খায়রুল আমিন, কামরুল ইসলাম, ফয়জুল ইসলাম, তোফায়েল আহমদ, দেলোয়ার হোসেন।



একাধিক ভিডিও ও ছবিতে দেখা গেছে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে কয়েক শতাধিক লোকের বালু উত্তোলনের দৃশ্য। আর দিনের বেলায় কয়েক হাজার ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে দেখা যায়। সেই বালু প্রতিদিন কয়েকশ বাল্বহেড ও কার্গো দিয়ে নদী পথে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।



সরেজমিনে দেখা গেছে, লুনী কইন্না খাল উওর প্রতাপপুর, দক্ষিণ প্রতাপপুর এলাকায় পিয়াইন নদীতে শত শত বাল্কহেড নৌকা। ড্রেজার মেশিনের অনবরত শব্দ। নদী থেকে বালু তুলে নৌকায় ভরা হচ্ছে। গ্রামবাসী যাতে বাধা না দেয়, সেজন্য প্রভাবশালী চক্রের কিছু ক্যাডার সশস্ত্র পাহারা বসিয়েছে।



কয়েকজন বালু শ্রমিক জানান,প্রতিদিন কয়েক লক্ষাধীক ঘনফুট বালু সেখান থেকে তোলা হয়। যার বাজারমূল্য ২ থেকে ৩ কোটি টাকার বেশি।



প্রতাপপুর বালু উওোলনে জড়িতদের অনেকে জাফলং ধ্বংসে জড়িত ছিল উত্তোলনকারীদের অনেকে জাফলং ধ্বংসে জড়িত ছিল। তারা সেখানে লাঠিয়াল বাহিনী হিসেবেও ব্যবহার হন। খায়রুল, কামরুলসহ অনেকের বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে গত একযুগে। সর্বশেষ গত ১৩ জানুয়ারি খায়রুল, নুরুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন দক্ষিণ প্রতাপপুরের বাসিন্দা মাহবুব হোসেন বুলবুল। এতে তিনি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকালে বাধা দেওয়ায় মারধরের অভিযোগ করেন। এ ছাড়া সরকারি একাধিক কর্মকর্তাসহ ২৪ জনের বিরুদ্ধে গত বছর ২৭ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর পক্ষে আবেদন করেন দক্ষিণ প্রতাপপুরের এমদাদুর রহমান। এতে তিনি বালু উত্তোলন ও চাঁদাবাজির অভিযোগসহ নদীর তীর ভাঙন ও বসতভিটা বিলীনের অভিযোগ করেন। একই বছরের ৭ সেপ্টেম্বর দক্ষিণ প্রতাপপুরের বিল্লাল হোসেন নামে আরেক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে সিনিয়র সহকারী কমিশনার রিপামনি দোবি ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেন। এলাকাবাসীর পক্ষে মুক্তিযোদ্ধা শামসুল হক গত বছরের ২৬ আগস্ট জেলা প্রশাসকের কাছে ফুটবল খেলার মাঠ ও মধ্যবর্তী স্থান থেকে বালু উত্তোলন বন্ধের আবেদন করেন। কিন্তু কোনো অভিযোগই বন্ধ করতে পারেনি বালু উত্তোলন। কখনও সরকারি জায়গা থেকে কখনওবা ব্যক্তিমালিকানার জায়গা থেকে উত্তোলন চলছেই।



স্থানীয়রা বলছেন, বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে জাফলং চা বাগানের মালিকানাধীন লুনি ফুটবল মাঠ ও দক্ষিণ প্রতাপপুরের আরও দুটি ফুটবল মাঠ। লুনি গ্রামের অমৃকা লাল ও কুলন্দ নাথের বাড়ি বর্ষা এলেই বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া দক্ষিণ প্রতাপপুরের আব্দুল জলিল, আবুল হোসেন, কমল নাথসহ অনেকের বাড়ি রয়েছে হুমকির মুখে। শুধু দক্ষিণ প্রতাপপুর এলাকা নয়, এক কিলোমিটার দূরে পশ্চিম জাফলং ইউনিয়নের হাজীপুর এলাকায় পিয়াইন নদীর বিভিন্ন অংশে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে ফসলি জমি ও বাড়িঘর নদীতে চলে যাচ্ছে। বাড়িহারাদের মধ্যে হেলেনা বেগম, তরিক উল্লাহসহ কয়েকজন রয়েছেন।



অভিযোগের বিষয়ে কামরুল বলেন,বালু উত্তোলনে আমি জড়িত নাই। তবে আমার একটা বালু নেওয়ার নৌকা আছে। বালুর ব্যবসা করি।



এ বিষয়ে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাফিজ আব্দুল্লাহ আল মামুন শুভ প্রতিদিন কে বলেন, প্রতিটা মহালে এরকম মেশিনেই বালু উঠে । আামর এঝানে ছোট লিস্টার মেশিনে মাল (বালু) ওঠানো হয়। তবে আমার এখানে বেশির ভাগ যায়গায় হাতেই ওঠানো হয়।তবে ইজারাদার হিসেবে আমাকে সবাই দুষতে পারে।আমি কোন বালু উঠাইও না বিক্রিও করি না আমার শুধু রয়েলিটি।এখানে ইজারা ছাড়া অনেক যায়গা আছে স্থানীরা বালু তোলছে।তিনি বলেন যেগুলো সরকার আমাকে ইজারা দিছে এগুলোর মধ্যে স্থানীয় অনেকে তাদের কাগজের জায়গা, দখলের জায়গা বলে বিক্রি করে ফেলেছে। এসিল্যান্ড ইজারার সিমানা নির্ধারন করে যে খুটি দিয়েছে সেগুলো নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে।



গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী শুভ প্রতিদিন কে বলেন,ইজারার শর্ত ভেঙে বালু উওোলনের কোন সুযোগ নেই।ইজারার শর্ত ভাঙ্গলে এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।



sa