রাজনগরে আলোচনা সভা ও কেক কাটা
রাজনগরে বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপন
প্রকাশিত: ২৯/০৬/২০২৬ ০৭:১৯:০৮ অপরাহ্ন
ছবি: ।
মৌলভীবাজারের রাজনগরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর ৯ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল-আমিন, রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজু চন্দ্র পাল, সোনালী ব্যাংকের রাজনগর শাখার ম্যানেজার, মাহবুব হাসান, রাজনগর প্রেসক্লাবের সহ-সভাপতি শংকর দুলাল দেব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুহেল, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, সদস্য কামরান আহমদ ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব আল জামাল। আলোচনা শেষে বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে অতিথিরা কেক কাটেন এবং প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার জন্য শুভকামনা জানান।
সোমবার (২৯ জুন) রাজনগর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার রাজনগর প্রতিনিধি জুয়েল আহমদ।
কে ইউ এন