প্রকাশিত

৩০/০৬/২০২৬ ০৯:০৯:১৩ অপরাহ্ন

সিলেট জুড়ে

১৫ বোতল বিদেশি মদসহ আটক এক

জকিগঞ্জে ১৫ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক ‎

প্রকাশিত: ৩০/০৬/২০২৬ ০৯:০৯:১৩ অপরাহ্ন

ছবি: ।

‎সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে ১৫ বোতল বিদেশি মদসহ মোঃ আবুল কালাম (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।

‎আটক মোঃ আবুল কালাম জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খাসেরা গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে জকিগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ উপজেলার খাসেরা এলাকার বাংলা বাড়ি গেইটের সামনে পাকা রাস্তার উপর একটি অভিযান পরিচালনা করে। এ সময় ১৫ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি আবুল কালামকে হাতেনাতে আটক করা হয়।

‎আটককৃত আসামির বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ১৫ (তারিখ: ৩০ জুন, ২০২৬ খ্রি.)। ইতিমধ্যেই আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

‎জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান,অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার ও থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জকিগঞ্জ থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং তাদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।এলাকায় মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কে ইউ এন