প্রকাশিত

০১/০৭/২০২৬ ০৫:১৮:২৩ অপরাহ্ন

দেশজুড়ে

সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প-বস্র ও পাঢ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব: খন্দকার আব্দুল মুক্তাদির

সংসদে পাস হলো জুয়া বিরোধী আইন

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ০৫:১৮:২৩ অপরাহ্ন

ছবি: ।

নির্বাচনী প্রচারণায় দেওয়া গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলোর অন্যতম ছিল জুয়ার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প-বস্র ও পাঢ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব: খন্দকার আব্দুল মুক্তাদির।

মাননীয় মন্ত্রীর উদ্যোগে ও সংশ্লিষ্ট কতৃপক্ষের মাধ্যমে মহান জাতীয় সংসদে জুয়া বিরোধী আইন পাস হয়েছে, যা শুধু সিলেটবাসীর জন্য নয়, বরং সমগ্র দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) মহান জাতীয় সংসদে বিলটি পাস হয়। একই সঙ্গে ব্রিটিশ আমলের প্রচলিত জুয়া-সংক্রান্ত আইন বাতিল করা হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন জনসভা, উঠান বৈঠক ও গণসংযোগে জনাব: খন্দকার আব্দুল মুক্তাদির বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি ও তাঁর দল জনগণের ভোটে নির্বাচিত হলে সিলেটকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, ইভটিজিং মুক্ত, অনলাইন গ্যাম্বলিং মুক্ত করার বিষয়ে কঠোর পদক্ষেপ নেবেন। কিন্ত বাস্তবতা হলো অনলাইন গ্যাম্বলিং এর বিরুদ্ধে সেরকম কোনো আইন বাংলাদেশে ছিলোনা বিধায় আমাদের জনাব: খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে মহান জাতীয় সংসদে নতুন অইন পাসের মাধ্যমে সেই অঙ্গিকার এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ীত হয়েছে।

নতুন আইনে অপরাধের ধরন অনুযায়ী কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। অনলাইন বেটিং বা দূরবর্তী জুয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। সাধারণ অনলাইন বা ডিজিটাল জুয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া প্রচলিত বা সাধারণ জুয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা, এবং ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের মতো অপরাধে সর্বোচ্চ ৫ কোটি টাকা জরিমানার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই আইন কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশকে জুয়ামুক্ত, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা শতভাগ বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।


কে ইউ এন