প্রকাশিত

০১/০৭/২০২৬ ০৯:১৪:২২ অপরাহ্ন

সিলেট জুড়ে

শিশু ধর্ষণ মামলায় দুই জনের ফাঁসি রায়

সিলেটে শিশু ধর্ষণ মামলায় দুই যুবকের ফাসির আদেশ

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ০৯:১৪:২২ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের বিশ্বনাথের এক শিশু ধর্ষণ মামলায় দুই জনের ফাঁসি রায় হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন গতকাল বুধবার এ রায় রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বিশ্বনাথ থানার শাহবাজপুর এলাকার মোঃ আশিক আলীর পুত্র জয়নাল (২৫) ও কান্দিরগাও এলাকার মোঃ মঈনুদ্দিনের পুত্র নাজিম উদ্দিন (২৫)।

আদালত সূত্র জানায়, ২০১২সালে ২৭ নভেম্বর স্থানীয় কাইর ঘাটের মো. মছবিবরের নাবালিকা কন্যা নানানবাড়ি যাওয়ার পথে আসামিরা রাস্তা থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে শাহবাজপুর গ্রামে জয়নালের বসতবাড়িতে ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম (১৪)-এর পিতা মছবিবর ধর্ষক জয়নাল ও নাজিমকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২৩ সালের ৪ জুন পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। মামলায় পুলিশসহ ১০ জন সাক্ষি সাক্ষ্য প্রদান করেন। বুধবার রায়ের জন্য নির্ধারিত তারিখে আসামি ২ জনের ফাঁসি আদেশ দিয়ে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালে বিচারক রুবাইয়া ইয়াসমিন। গতকাল রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ট্রাইব্যুনালের এপিপি এডভোকেট নূর আহমদ শুভ প্রতিদিনকে বলেন, বর্তমান সময়ে অপরাধ ও ধর্ষণ বেড়ে যাওয়ায় সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠার যে উদ্যোগ গ্রহণ করেছে তারই প্রতিফলন এটি। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য এই সরকারী কৌশলীর।


কে ইউ এন