প্রকাশিত

০৫/০৭/২০২৬ ০৮:৪৭:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

দিরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি

আব্দুর রাজ্জাক চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০৮:৪৭:০০ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের দিরাই উপজেলায় আব্দুর রাজ্জাক চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (৫ জুলাই) দুপুর ২টায় মধুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মেধাতালিকায় স্থান পাওয়া ১৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে বৃত্তির নগদ অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুন চৌধুরীর সভাপতিত্বে এবং মধুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম চৌধুরী (মোশাহিদ মিয়া)।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন ট্রাস্টের সাধারণ সম্পাদক জিয়াউল করিম চৌধুরী (মুকিদ মিয়া), ট্রাস্টের সদস্য মাওলানা জাবির হোসাইন চৌধুরী, ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান (লাল মিয়া), দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার। কাজী আবু তালেব, সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম, মাওলানা মাসুম আহমদ, মানিক সামাদ তালুকদার, দিলহক তালুকদার, মো. নুর কালাম মিয়া, আমজাদ হোসেন চৌধুরী, সৈয়দ সুজন আহমেদ এবং কাজী শিব্বির আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন চন্দ্র দাস।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. মামুন চৌধুরী বলেন, ২০২২ সালে প্রতিষ্ঠিত আব্দুর রাজ্জাক চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকার আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি বলেন, মরহুম আব্দুর রাজ্জাক চৌধুরী একজন আদর্শ শিক্ষক, গুণী ব্যক্তি ও ন্যায়পরায়ণ সালিশকারক হিসেবে এলাকায় ব্যাপকভাবে সমাদৃত ছিলেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে তাঁর দুই ছেলে এই ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন এবং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছেন।
তিনি আরও বলেন, গ্রামীণ শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে ট্রাস্ট নিয়মিত বিভিন্ন শিক্ষাবিষয়ক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ ও সনদ তুলে দেন।


কে ইউ এন