রাজনগরে এ কেমন হত্যা!
৮ ফুট মাটির নিচ থেকে জায়েদার মরদেহ উদ্ধার
প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ১০:২৫:৫৫ অপরাহ্ন
ছবি: ।
মৌলভীবাজারের রাজনগরে ৮ ফুট মাটির নিচ থেকে এক পুত্র সন্তানের জননী জায়েদা বেগম (৩৮) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর চা বাগান এলাকায় জায়েদার স্বামী আলমগীর আলীর বাড়ির উঠানের সামনে ৮ফুট মাটির নিচ থেকে সোমবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ও পুলিশের উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত মাসের ১৮ জুন থেকে জায়েদা বেগম স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়। প্রতিবেশী ও জায়েদার বাবার বাড়ির লোকজন জায়েদা কে খুঁজলে তার স্বামী আলমগীর আলী সবাইকে বলে তার স্ত্রী বিদেশ চলে গেছে। একই ইউনিয়নের সোনাটিকী গ্রামে জায়েদার বাবার বাড়ি। তার বাবা আব্দুল হান্নান গত ৩ জুলাই রাজনগর থানায় তার মেয়ে জায়েদা বেগম নিখোঁজ হয়েছে মর্মে জিডি করেন। জিডির আলোকে রাজনগর থানা পুলিশ জায়েদার স্বামী আলমগীর আলী কে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে সে তার স্ত্রী জায়েদা বেগম কে হত্যা করেছে ও উঠানের সামনে গভীর গর্ত করে পুতে রেখে বলে শিকার করে। তার দেওয়া তথ্য মতে জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট বিপুল শিকদারের উপস্থিতিতে সোমবার দুপুরে আলমগীর আলীর নিজ বাড়ি থেকে জায়েদার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জায়েদার স্বামী আলমগীর আলী (৪০), জালাল আহমদ, আমিনুল ইসলাম ও নুরুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। জায়েদা ও আলমগীর আলী প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয় এবং তাদের ৬ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।আলমগীর আলীর তৃতীয় বিয়ে বলে জানাযায়। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, জায়েদা বেগম নিখোঁজ হওয়ার পর তার বাবা ৩জুলাই রাজনগর থানায় জিডি করেন। জিডির প্রেক্ষিতে তার স্বামী আলমগীর আলী কে জিজ্ঞাসাবাদ করলে সে জায়েদাকে হত্যা করেছে বলে শিকার করে। তার দেওয়া তথ্য মতে আজ তার উঠানের সামন থেকে ৮ফুট নিচে পুতে রাখা জায়েদার মরদেহ উদ্ধার করা হয়। দাম্পত্য কলহের কারণে হত্যা হতে পারে। পুরো ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে।
কে ইউ এন