জীবন দিবো তবুও বালু খেকোদের খেলার মাঠ দিব না মানববন্ধন এলাকাবাসী
গোয়াইনঘাটে শতবর্ষী খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন
প্রকাশিত: ০৮/০৭/২০২৬ ০৫:১১:০০ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের গোয়াইনঘাটে বালু খেকোদের থাবা থেকে শতবর্ষী গুরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ, মন্দির, শ্মশান ,রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার (৭ জুলাই)বেলা ১ টায় উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে গুরাগ্রাম উচ্চ বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে বিদ্যালয়ের প্রক্তন শিকার্থী, শিক্ষক গ্রামবাসী সহ পাঁচশতাধিক জনতার উপস্থিতিতে এ বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন,এর আগেও হাদারপার বালু মহাল ইজারা নিয়েছে অনেকে। কিন্তু কোন ইজারাদার গোয়াইনঘাটের ঐতিহ্যবাহী এই গুরাগ্রাম খেলার মাঠের দিকে চোখ দেয়নি। বর্তমান মেসার্স মান্নান ট্রেডার্স নামের প্রতিষ্ঠান হাদারপার বালু মহাল ইজারা নেন।ওই ইজারার গুরাগ্রাম ২৩ মৌজাও বালু মহালের অন্তর্ভুক্ত করে লীজ দেওয়া হলেও এলাকাবাসী কেউ জানেন না।একটি ঐতিহ্যবাহী খেলার মাঠ কিভাবে লীজের আওতায় পর এবং কিভাবে লীজ দেওয়া হলো। ইজারাদারের লোকজন বার বার সার্ভেয়ার নিয়ে নদীর পারের ওই খেলার মাঠ সীমানা চিহ্নিত করার চেষ্টা করছেন।শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসী বার বার প্রতিবাদ ও মানববন্ধন করে আসছেন। বক্তারা বলেন,গত সোমবার ৬ জুলাই গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) ইজারাদার কে সীমানা নির্ধারণ করে দিতে সরেজমিনে এসেছিলেন।কিন্তু তিনি সরজমিনে এসে খেলার মাঠ, মন্দির,শ্মশান,কবরস্থান দেখে ইজারাদার কে সীমানা নির্ধারণ করে দেননি।ওই সময় এসিল্যান্ড সীমানা নির্ধারণ করে না দেওয়ায় ইজারাদারের লোকজন এসিল্যান্ডের উপর ক্ষিপ্ত হন এবং লাঞ্চিত করেন।ওই গ্রামবাসী প্রতিহত করে গ্রামবাসীর সহায়তায় এসিল্যান্ড ওই স্থান ত্যাগ করেন। বক্তারা আরোও বলেন, এই এলাকার শতবর্ষী এই খেলার মাঠ, মন্দির,কবরস্থান ও নদীর তীরবর্তী বসতবাড়ি রক্ষায় প্রশাসন ও সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।এসময় বালু খেকোদের বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে তারা বলেন,যারা এই ঐতিহ্যবাহী খেলার মাঠ থেকে বালু উওোলনের চিন্তা করছেন এখানেই থেমে যান না হলে মাঠ রক্ষায় গ্রামবাসী সম্মলিতভাবে প্রতিহত করবো। প্রয়োজনে জীবন দিয়েও এই মাঠ রক্ষা করবেন বলেও হুশিয়ারি দেন বক্তারা। অনুষ্ঠিত মানববন্ধনে গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে ও যুবদল নেতা জাকারিয়া ইকবালের পরিচালনায় বক্তব্য রাখেন গুরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঈন ইউ আহমদ,সিনিয়র শিক্ষক দিলিপ কুমার দাস,বিদ্যালয়ের সাবেক ছাত্র, নাজমুল ইসলাম রিপন,সনই কুমার দাস,শুশিল দাস,বাধু কুমার দাস,যুব নেতা সিরাজ উদ্দিন, রুহুল আমীন, আইনুল হক সহ অনেকে । জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার বীরমঙ্গল হাওর এলাকার আব্দুল মান্নান মালিকানাধীন মেসার্স আব্দুল মান্নান ট্রেডার্স প্রতিষ্ঠান হাদারপার বালুমহালের হাদারপার ৫, টেকনাগুল ২৫,ইটাচকি কান্দি ২৭,নতুন ভাঙ্গা হাওর ১১,উপরগ্রাম ৬,গোরাগ্রাম ২৩ ও ভেরিবিল ২৪ মৌজায় ইজারা নেন।সোমবার( ৬ জুলাই) বিকেলে ইজারাদরকে ইজারার জায়গা বুঝিয়ে দিতে গোয়াইনঘাট সহকারী কমিশনার( ভূমি) মোঃ জাকারিয়া হোসেন যান।বাকি সব জায়গা বুঝিয়ে দিলেও গুরাগ্রাম ২৩ এলাকায় নদীর পাড়ে খেলার মাঠ,মন্দির ও শ্মশান হওয়ায় তিনি সীমানা নির্ধারণ করে দিতে অনিহা প্রকাশ করেন।এসময় ইজারাদারে সাথে আসা লোকজন এসিল্যান্ডের সাথে উত্তেজিত ও বাকবিতণ্ডা শুরু করেন।এপর্যায়ে গ্রমাবাসীর সহায়তায় তিনি ওই স্থান ত্যাগ করেছেন। এ ঘটনায় অভিযোগ অস্বীকার করে ইজারাদার আব্দুল মান্নান শুভ প্রতিদিন কে বলেন,আমাদের সাথে কোন সমস্যা হয়নি এটা খাম খাম পাটির সাথে হয়েছে।তিনি বলেন,এসিল্যান্ড সাব আমাকে বুঝিয়ে বলছে এই জায়গায় কাগজ পত্রে মাঠ না থাকলে বাস্তবে মাঠ।এ বিষয়ে ডিসি স্যারের সাথে এসিল্যান্ড সাব বসে আলোচনা করে সমাধান করবেন বলেও জানিয়েছেন বলে জানান তিনি। এ বিষয়ে গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকারিয়া হোসেন শুভ প্রতিদিন কে বলেন,হাদারপার বালু মহাল ইজারার জায়গা ইজারাদারকে বুঝিয়ে দিতে গিয়েছিলাম।কিন্ত নদীর পারে খেলার মাঠ,মন্দির, শ্মশান আছে ও মাঠ নিয়েও জামেলা । তাই চাচ্ছিলাম না ইজারা গ্রহিতাকে ওই স্থানের সীমানা নির্ধারণ করে দিতে।ওই সময় ইজারাদার বহিরাগত কিছু লোক নিয়ে আসছিল তার উত্তেজিত হয়েছে। তিনি আরও বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার কোন সুযোগ নেই। সরকারি কাজ যেভাবে করার ওই ভাবেই করবো।এটার রিপোর্ট ডিসি অফিসে পাঠাবো এবং ওখান থেকে সমাধান হবে।
এইচ বি বা