প্রকাশিত

০৮/০৭/২০২৬ ০৬:৪৭:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

অবশেষে আটক জকিগঞ্জের সাহেদ

ভারতে সাড়ে তিন বছর ধরে সংসার, অবশেষে আটক জকিগঞ্জের সাহেদ

প্রকাশিত: ০৮/০৭/২০২৬ ০৬:৪৭:০০ অপরাহ্ন

ছবি: ।

জকিগঞ্জ প্রতিনিধি :


​অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে বিয়ে এবং সাড়ে তিন বছর ধরে সংসার করার পর অবশেষে সে দেশের পুলিশের হাতে আটক হয়েছেন সিলেটের জকিগঞ্জের এক যুবক।

‎​আটক যুবকের নাম সাহেদ আহমদ। তিনি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা। ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার জামিরা পুলিশ ফাঁড়ির অন্তর্গত পালইচড়া দ্বিতীয় খণ্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

‎​ভারতীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, প্রায় আড়াই বছর আগে (মতান্তরে সাড়ে তিন বছর) সাহেদ আহমদ অবৈধ উপায়ে বাংলাদেশে থেকে ভারতের আসামে প্রবেশ করেন। সেখানে গিয়ে তিনি হাইলাকান্দি জেলার স্থানীয় এক নারীকে বিয়ে করেন। বর্তমানে তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর স্ত্রী-সন্তান নিয়ে তিনি ওই এলাকাতেই বসবাস করছিলেন।

‎​স্থানীয় সূত্রের তথ্যমতে, সম্প্রতি সাহেদ আহমদ তার কন্যাসন্তানকে নিয়ে আসার জন্য পালইচড়া এলাকায় যান। সেখানে তার উপস্থিতি ও পরিচয় নিয়ে সন্দেহ হলে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জামিরা পুলিশ ফাঁড়ির একটি দল তাকে আটক করে।

‎হাইলাকান্দি পুলিশ জানিয়েছে, আটক সাহেদ আহমদকে বর্তমানে পুলিশ হেফাজতে রেখে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কোন সীমান্ত দিয়ে এবং কার সাহায্যে ভারতে প্রবেশ করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে তার কাছে থাকা নথিপত্র ও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষেই এ বিষয়ে চূড়ান্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎​দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর ভারতে সাহেদের সন্ধান মেলা এবং আটক হওয়ার এই ঘটনায় তার নিজ এলাকা জকিগঞ্জে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এইচ বি বা