প্রকাশিত

১২/১১/২০২৫ ০২:৫৮:৩৭ অপরাহ্ন

খেলাধুলা

সিলেট টেস্টে সেঞ্চুরিতে মাহমুদুল হাসান জয়ের প্রত্যাবর্তন

প্রকাশিত: ১২/১১/২০২৫ ০২:৫৮:৩৭ অপরাহ্ন

ছবি: ।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজের দলে ছিলেন না মাহমুদুল হাসান জয়। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্ট দিয়েই জাতীয় দলে ফেরাটা রাঙিয়ে তুলেছেন তিনি সেঞ্চুরিতে। ঘরের মাঠে এটি তার প্রথম টেস্ট শতক।
দিনের শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে এগিয়ে চলেছেন জয়। সতীর্থ সাদমান ইসলামের সঙ্গে উদ্বোধনী জুটিতে এনে দেন দারুণ সূচনা। এরপর ধৈর্য ও শৃঙ্খলায় গড়া ইনিংসটি শেষ পর্যন্ত পৌঁছে দেন তিন অঙ্কের গণ্ডিতে—যা প্রমাণ করে দীর্ঘ ফরম্যাটে তার পরিণত মানসিকতা।
এর আগে ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার ডারবানে নিজের চতুর্থ টেস্ট ইনিংসেই প্রথম শতক পূর্ণ করেছিলেন জয়। সেই সেঞ্চুরির পর প্রায় আড়াই বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটে বাজালেন সাফল্যের ঘণ্টা।
ঘরের মাঠে ফেরার পর এমন সেঞ্চুরি নিঃসন্দেহে জয়ের জন্য বড় আত্মবিশ্বাসের প্রাপ্তি।


শুভ প্রতিদিন/এমকে