জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাদিক চৌধুরী
প্রকাশিত: ১২/১১/২০২৫ ০৩:৩৬:০৮ অপরাহ্ন
ছবি: ।
জন্মদিনে সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন দৈনিক দিনকাল-এর সিলেট ব্যুরো চিফ ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে নগরীর জিন্দাবাজারস্থ নিজ কার্যালয়ে জন্মদিন উপলক্ষ্যে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন—দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. ফয়ছল আলম, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সুরমা মেইলের চিফ রিপোর্টার মোহাম্মদ নুরুল ইসলাম, সমাজকর্মী আশরাফুল ইসলাম দিপু, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, দৈনিক শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার তারেক আহমদ ও মাহমুদ খান, ডিজাইনার মিলন তালুকদার প্রমুখ।
সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এমন ভালোবাসায় অভিভূত সাদিক চৌধুরী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শুভ প্রতিদিন/এমকে