প্রকাশিত

০৯/০৭/২০২৬ ০৫:৫৪:৫০ অপরাহ্ন

খেলাধুলা

বাংলাদেশের প্রয়োজন ২৪৮ রান

সিরিজ বাঁচাতে বাংলাদেশের প্রয়োজন ২৪৮ রান

প্রকাশিত: ০৯/০৭/২০২৬ ০৫:৫৪:৫০ অপরাহ্ন

ছবি: ।

জিম্বাবুয়েকে হয়ত ২০০ এর কমেই আটকে দেওয়া যেত, দর্শক-সমর্থকরা আশাও করছিলেন এমনটা। কিন্তু বেন কারানের অপরাজিত সেঞ্চুরির সুবাদে স্বাগতিকদের স্কোরবোর্ডে লড়াকু রান জমা হয়েছে।


সিরিজ বাঁচানোর এই ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ প্রয়োজন ২৪৮ রান।


এদিন টস জিতে শুরুতে বল হাতে বেশ দাপট দেখিয়েছে বাংলাদেশ। পাওয়ারপ্লেতেই তিন উইকেট তুলে নিয়েছিল টাইগার বোলাররা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক ব্যাটাররা।


আগের ম্যাচে বোলিংয়ে দাপট দেখালেও ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বাঁচা-মরার ম্যাচেও শুরুতেই বল হাতে দাপুটে শুরু করেছে বাংলাদেশের বোলিং ইউনিট। হারারে স্পোর্টস মাঠে দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে ১১.৪ ওভারে ৪৫ রান স্কোরবোর্ডে তুলতেই ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।


ইনিংসের প্রথম ওভারেই ব্রায়ান বেনেটের উইকেট তুলে নিয়ে দারুণ শুরু এনে দিয়েছেন তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় ওভারে ইনোসেন্ট কাইয়াকে সাজঘরে পাঠিয়ে ইনিংসে জোড়া উইকেট তুলে নেন তাসকিন।


ম্যাচের নবম ওভারে পেসার নাহিদ রানার প্রথম শিকারে পরিণত হন ৯ রান করা ক্রেগ আরভিন। ওয়েসলি মাধাবীর এবং সিকান্দার রাজার উইকেট তুলে নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।


এরপর ক্লাইভ মাদান্দেকে শিকার বানান স্পিনার রিশাদ হোসেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপেই ছিল জিম্বাবুয়ে।


তবে ওপেনার বেন কারান ছিলেন দারুণ ছন্দে। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১১১ রান এসেছে তার ব্যাট থেকে। এছাড়া ব্র্যাড ইভান্স খেলেছেন অপরাজিত ৫৮ রানের ইনিংস।





এইচ বি বা