প্রকাশিত

১২/০৭/২০২৬ ০৪:৩৪:৪৮ অপরাহ্ন

বিনোদন

চোখের পানি নিজেই মুছেছি: দেবশ্রী

নিজের চোখের পানি নিজেই মুছেছি: দেবশ্রী

প্রকাশিত: ১২/০৭/২০২৬ ০৪:৩৪:৪৮ অপরাহ্ন

ছবি: ।

টালিউডের ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গাঙ্গুলি। দুর্দান্ত ফর্মে আছেন। একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। একসময়ে অভিনেতা দেবের সঙ্গে সম্পর্কে জড়িয়ে নানা গুঞ্জন রটে। বর্তমানে সেই প্রেম বন্ধুরূপে ফিরে পাওয়ায় নতুন করে পথচলা শুরু করেছেন তিনি। আবারও একসঙ্গে জুটি হয়ে ফিরছেন পর্দায়। অন্যদিকে দীর্ঘ দিন পারিবারিক দ্বন্দ্বে নিজেকে আড়াল করে রাখলেন শুভশ্রী গাঙ্গুলির বোন অভিমানী অভিনেত্রী দেবশ্রী গাঙ্গুলি ।



এতদিন দুজনের মিষ্টি সম্পর্কের কথা সবারই জানা ছিল। কিন্তু গত কয়েক মাস ধরে স্টুডিওপাড়ার অন্দরে কান পাতলেই দুই বোনের সম্পর্কের সমীকরণ বদলানোর ফিসফাস শোনা যায়। এবার সেই জল্পনার আগুনে ঘি ঢাললেন বোন। নিজের ৪২তম জন্মদিনে প্রকাশ্যে আনলেন দেবশ্রী।


শনিবার (১১ জুলাই) সামাজিক মাধ্যমে অত্যন্ত আবেগঘন একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী দেবশ্রী। কিন্তু বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি শুভশ্রী। ইনস্টাগ্রামে দুজনে দুজনকে বহুদিন আগেই আনফলো করে রেখেছেন। এবার জন্মদিনেও এলো না বোন শুভশ্রীর তরফ থেকে কোনো শুভেচ্ছাবার্তা।


নিজের ৪২ বছর বয়সে পা দিয়ে জীবনের ফেলে আসা দিনগুলোর লড়াই ও একাকীত্ব নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে দীর্ঘ ও মন ছুঁয়ে যাওয়া পোস্টে দেবশ্রী লিখেছেন— 'আজ যখন জীবনের অধ্যায়গুলোর দিকে ফিরে তাকাই, তখন শুধু সংগ্রামগুলোই দেখি না; দেখি সেই বিপুল শক্তি, যা এগুলোকে জয় করতে লেগেছিল।


তিনি বলেন, একজন সিঙ্গেল মাদার হওয়া মোটেও সহজ জার্নি ছিল না। সন্দেহের দিন ছিল, বিনিদ্র রাত ছিল আর ছিল অন্তহীন লড়াই। কিন্তু আজ ৪২-এ দাঁড়িয়ে আমি যে নারী হয়ে উঠেছি, তার জন্য অত্যন্ত গর্বিত।


দেবশ্রী বলেন, আমি প্রতিটা ঝড় সামলেছি, নিজের চোখের পানি নিজেই মুছেছি এবং আমার ছোট্ট পৃথিবীর জন্য (ছেলে অনীশের জন্য) একটা সুন্দর, সুখী জীবন গড়ে তুলেছি। আজ আমি উদযাপন করছি আমার ঘুরে দাঁড়ানোর ক্ষমতা, আমার হাসি আর আমার উপার্জিত শান্তিকে।


দেবশ্রীর এই পোস্টটিতে ওর কাছের মানুষ ও অনুরাগীরা শুভেচ্ছার বন্যা বইয়ে দিলেও, টলিউডের প্রথম সারির অভিনেত্রী তথা দেবশ্রীর নিজের বোন শুভশ্রীর তরফ থেকে কোনো লাইক, কমেন্ট বা শুভেচ্ছা পোস্ট দেখা যায়নি। আর এতেই দুই বোনের মধ্যে তৈরি হওয়া দূরত্বের তত্ত্বটি আরও জোরালো রূপ নিয়েছে।


দুই বোনের সম্পর্কে কোনো বিষয়ে চিড় ধরেছিল, আসা যাক সে কথায়। ঘনিষ্ঠ মহল ও টালিপাড়ার সূত্র অনুযায়ী, দুই বোনের মধ্যে এ দূরত্ব হঠাৎ করে একদিনে তৈরি হয়নি। এর নেপথ্যে মূলত তিনটি কারণ উঠে এসেছে। এতদিন দেবশ্রীকে ইন্ডাস্ট্রিতে সবাই শুভশ্রীর বোন হিসেবে চিনলেও গত কয়েক বছরে সেই ছবিটা বদলে গেছে। বেশ কিছু সিরিয়াল ও সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন দেবশ্রী।


ঘনিষ্ঠ মহলের একাংশের দাবি, সন্তানদের লালন-পালন বা সন্তানদের বিষয় কেন্দ্র করে দুই বোনের মধ্যে বেশ কিছু বৈষয়িক ও মানসিক মতানৈক্য তৈরি হয়েছে, যা ধীরে ধীরে সম্পর্কে পাঁচিল তুলেছে।


অনেকের মতে, বোন দেবশ্রীর রাজনৈতিক অবস্থানই এ দূরত্বের অন্যতম প্রধান কারণ। বছর কয়েক আগেই নরেন্দ্র মোদির ভক্ত দেবশ্রী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছিলেন। রাজ্যে বড় কোনো রাজনৈতিক পালাবদলের অনেক আগে থেকেই তিনি গেরুয়া শিবিরের সক্রিয় সদস্য।


অন্যদিকে শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের তারকা বিধায়ক ছিলেন। ফলে দুই ভিন্ন রাজনৈতিক মেরুর অবস্থানই হয়তো পারিবারিক সম্পর্কে চিড় ধরিয়েছে।





এইচ বি বা