প্রকাশিত

১২/১১/২০২৫ ০৬:২৩:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেট রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের চেয়ারম্যান আরিফুল, ভাইস চেয়ারম্যান ফখরুল

প্রকাশিত: ১২/১১/২০২৫ ০৬:২৩:০০ অপরাহ্ন

ছবি: ।


সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীকে সিলেট রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণকেন্দ্রের চেয়ারম্যান করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হয়েছেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম। আট সদস্যের এই নতুন কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি।
রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম, এনডিসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বাস্থ্য বিভাগের আওতাভুক্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে নতুন এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, পরিচালক (স্বাস্থ্য বিভাগ) জাতীয় সদর দপ্তর, রেডক্রিসেন্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল, সিলেট রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিচালক, মুজিব জাহান রেডক্রিসেন্ট ব্লাড সেন্টারের ইনচার্জ ও  সদস্যসচিব হিসেবে ইউনিট লেভেল অফিসার (সিলেট ইউনিট)।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মাতৃমঙ্গল হাসপাতাল ও নার্সিং ইন্সটিটিউটের কাজের সুবিধার্থে এই কমিটি অনুমোদন করা হয়েছে এবং প্রয়োজনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি যে কোনো সময় কমিটি পুনর্বিন্যাস বা পুনর্গঠনের ক্ষমতা সংরক্ষণ করে রেখেছে।


শুভ প্রতিদিন/এমকে