ছবি: ।
‘এক ব্যাগ রক্ত, একটি নতুন জীবনের আশা’—এই প্রত্যয়কে সামনে রেখে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি–২০২৬’।
মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শুক্রবার (১০ জুলাই) দুপুরে কায়েস্থরাইল স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. সালাহ উদ্দিন মিরাজ। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র।
রক্তদান কর্মসূচিতে স্বেচ্ছায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের অভিজ্ঞ টিম রক্ত সংগ্রহ, রক্তদাতাদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্বশীল ভূমিকা পালন করে।
আয়োজকরা জানান, একটি ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সমাজে স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শুভ প্রতিদিন/এমকে