প্রকাশিত

১৪/০৭/২০২৬ ০৪:২০:০৭ অপরাহ্ন

সিলেট জুড়ে

সড়কে গাড়ির ধাক্কায় মেছো বিড়ালের মৃত্যু

সিলেটে বাঘের সড়কে গাড়ির ধাক্কায় মেছো বিড়ালের মৃত্যু

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ০৪:২০:০৭ অপরাহ্ন

ছবি: ।

সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক নামক এলাকায় গাড়ির ধাক্কায় মেছো বিড়ালে মারা গেছে।


সোমবার মধ্যরাতে জৈন্তাপুরের হরিপুরের সিলেট গ্যাস ফিল্ডের ১০ নম্বর কূপের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে।


পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটি উদ্ধার করে


জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গনী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো গাড়ির ধাক্কায় ওই প্রাণিটি মারা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কারণ নিশ্চিত হওয়া যায়নি।


তিনি আরও জানান, বিষয়টি বন বিভাগকে অবহিত করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা পৌঁছানোর পর পরবর্তী প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


বন্যার পানি কারণে বন্যপ্রানীগুলো লোকালয়ের আশপাশে আশ্রয় নিতে পারে বলে ধারণা স্থানীয়দের।




এইচ বি বা