প্রকাশিত

১৫/০৭/২০২৬ ০৪:১৪:৩১ অপরাহ্ন

সিলেট জুড়ে

হাসপাতালের বারান্দায় মিলল মহিলার লা শ

সিলেটে হাসপাতালের বারান্দায় মিলল মহিলার লা শ

প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ০৪:১৪:৩১ অপরাহ্ন

ছবি: ।

সিলেট মহানগরীর একটি সরকারি হাসপাতালের আউটডোরের বারান্দায় এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে এয়ারপোর্ট থানাধীন বক্ষব্যাধি হাসপাতাল থেকে এই লাশ উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বক্ষব্যাধি হাসপাতালের আউটডোরের সামনে বারান্দায় এক অজ্ঞাত মহিলার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তীতে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে এয়ারপোর্ট থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।


বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান। তিনি বলেন, ‘নিহত ওই মহিলার নাম পরিচয় পাওয়া যায় নি। নিহত মহিলার লাশ দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।





এইচ বি বা