প্রকাশিত

১৬/০৭/২০২৬ ০৪:৩০:২৩ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ পুলিশের

সিলেটে যে কারণে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ পুলিশের

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ০৪:৩০:২৩ অপরাহ্ন

সিলেটে যে কারণে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ পুলিশের

সিলেট মহানগরীর বাসিন্দাদেরকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। বুধবার (১৫ জুলাই) মহানগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়।


পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৩টায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে নগরীর রিকাবিবাজার-চৌহাট্টা-জিন্দাবাজার-মধুবন পয়েন্ট-সিটিপয়েন্ট-ক্বীন ব্রীজ-তালতলা-মির্জাজাঙ্গাল-লামাবাজার-রিকাবীবাজার-ইসকন মন্দির পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

শোভাযাত্রা চলাকালীন সময়ে জরুরী প্রয়োজনে জনদূর্ভোগ এড়াতে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য সিলেট মহানগরবাসীকে অনুরোধ করা যাচ্ছে।


এইচ বি বা

Advertisement
Advertisement
Advertisement