প্রকাশিত

১৮/০৭/২০২৬ ০৬:৩৫:২৯ অপরাহ্ন

সিলেট জুড়ে

টুলবক্সে যা পেল র‌্যাব

ট্রাকের টুলবক্সে যা পেল র‌্যাব

প্রকাশিত: ১৮/০৭/২০২৬ ০৬:৩৫:২৯ অপরাহ্ন

ছবি: ।

সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে একটি হলুদ ও নীল রঙের ট্রাক সিগন্যাল দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।


শনিবার (১৮ জুলাই) ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভাস্থ সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিন্দগঞ্জ থানার মো. আক্কাছ মিয়ার ছেলে মো. আকাশ আহম্মদ (২০) ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার টুকেরগাঁও এলাকার মো. হোসন আলীর ছেলে মো. সুরুজ মিয়া (৩৪)।


র‌্যাব জানায়, র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি যৌথ আভিযানিক দল শনিবার (১৮ জুলাই) ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন শায়েস্তাগঞ্জ পৌরসভাস্থ সিলেট-ঢাকা মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে হলুদ ও নীল রঙের একটি ট্রাককে (ঢাকা মেট্টো- ট ২৪১৮৯০) থামানোর জন্য সংকেত দেওয়া হলে ট্রাকে থাকা দুই ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত নেমে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশী করে তাদের দেখানো স্থানে ট্রাকের টুল বক্স তল্লাশি করে ৯৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ উদ্ধারকৃত মাদক জব্দ করে আটক দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’



এইচ বি বা