সার কারখানার উৎপাদন ব্যাহত
ফেঞ্চুগঞ্জের সার কারখানার উৎপাদন ব্যাহত
প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ০২:৩১:০৪ অপরাহ্ন
ছবি: ।
ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড । একটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান। দেশের অন্যতম ইউরিয়া সারকারখানাটি দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের অভাব ও সময়মতো পূর্ণাঙ্গ ওভারহোলিং না হওয়ায় কারখানাটি পূর্ণ উৎপাদন সক্ষমতায় পরিচালিত হচ্ছে না। ফলে জাতীয় ইউরিয়া উৎপাদন, কৃষি খাত, স্থানীয় অর্থনীতি এবং সরকারি রাজস্ব আদায়ে সম্ভাব্য প্রভাব পড়ছে। জানা যায় ১৯৬১ সালে ন্যাচারেল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি (এনজিএফএফ)'র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফেঞ্চুগঞ্জের সারশিল্পের ইতিহাস শুরু হয়। এটি এশিয়ার বৃহত্তম ইউরিয়া সারকারখানা হিসেবে খ্যাতি অর্জন করেছে। উৎপাদন সক্ষমতা কমে যাওয়ায় ২০১২ সালে কারখানাটি বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয় এবং ২০১৫ সালের মার্চে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে একই স্থানে প্রতিষ্ঠিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি ২০১৫ সালের সেপ্টেম্বরে পরীক্ষামূলক উৎপাদন শুরু করে এবং ২০১৬ সালে পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে যায়।
কারখানাটির দৈনিক উৎপাদন সক্ষমতা ১ হাজার ৭৬০ মেট্রিক টন এবং বার্ষিক উৎপাদন সক্ষমতা ৫ লাখ ৮০ হাজার ৮০০ মেট্রিক টন। কিন্তু বাস্তবে গ্যাস সরবরাহের অনিশ্চয়তা ও কারিগরি সীমাবদ্ধতার কারণে সেই সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না। সর্বশেষ চলতি বছরও গ্যাস সংকটের কারণে কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।
sa