প্রকাশিত

১৯/০৭/২০২৬ ০৯:০৩:৫৪ অপরাহ্ন

সিলেট জুড়ে

সভাপতি শাব্বির আহমেদ, সম্পাদক মহিউদ্দিন হায়দার নির্বাচিত

জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ০৯:০৩:৫৪ অপরাহ্ন

ছবি: ।

‎উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জুলাই উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন সম্পন্ন হয়।


‎​মাধ্যমিক শিক্ষক সমিতি, সিলেট জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল সম্মেলনস্থল। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

‎​নবগঠিত কমিটিতে মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাব্বির আহমদ সভাপতি এবং ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহিউদ্দিন হায়দার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‎​কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি: মো. আব্দুল হামিদ (প্রধান শিক্ষক, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়), সহ-সভাপতি: মো. ছালিক আহমদ চৌধুরী (অধ্যক্ষ, লুতফুর রহমান স্কুল অ্যান্ড কলেজ), সহ-সভাপতি: অসীম কান্তি ভৌমিক (সহপ্রধান শিক্ষক, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন), যুগ্ম সাধারণ সম্পাদক: মো. আব্দুল হালিম (সহশিক্ষক, সোনাসার মাধ্যমিক বিদ্যালয়), অর্থ সম্পাদক: মো. মুহিব্বুর রহমান (সিনিয়র শিক্ষক, কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক: খালেদ আহমদ খান (সিনিয়র শিক্ষক, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: রায়মোহন বিশ্বাস (সিনিয়র শিক্ষক, ইমদাদ মজুমদার বিদ্যানিকেতন), প্রচার সম্পাদক: ফনিভূষণ বিশ্বাস (সিনিয়র শিক্ষক, জকিগঞ্জ গার্লস হাইস্কুল) এবং মহিলা বিষয়ক সম্পাদক: নিপা বালা (সহশিক্ষক, গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ)।

‎​এদিকে নতুন কমিটি গঠনের পর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।নবনির্বাচিত নেতৃবৃন্দ জকিগঞ্জের মাধ্যমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষক সমাজের অধিকার ও কল্যাণে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


কে ইউ এন