প্রকাশিত

১৯/০৭/২০২৬ ০৯:০৭:২৩ অপরাহ্ন

সিলেট জুড়ে

বিছনাকান্দি ইউনিয়ন ক্রিকেট কাউন্সিল

গোয়াইনঘাটে বিসিসি'র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ০৯:০৭:২৩ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়ন ক্রিকেট কাউন্সিল (BCC)২০২৬-২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে কুপার বাজার উচ্চ বিদ্যালয়ে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জসিম উদ্দিন।

(বিসিসির) নবগঠিত কমিটির সভাপতি মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জামাল আহমেদ রাসেলের পরিচালনার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বৃহত্তর ১ নং রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাবের অর্থ- সম্পাদক মোঃ আজিজুর রহমান,সমাজ সেবক ও ব্যবসায়ি সামিম আহমদ ,সংগঠনের উপদেষ্টা, মুহিবুর রহমান মুহিব,বিলাল রশিদ, বশির আহমদ মাস্টার, ডাঃ জৈন উদ্দিন, সেচ্চাসেবক বাবুল আহমদ।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, সদস্য ডালিম আহমেদ,সাবিদ ইবনে আবুল, আব্দুস শুক্কুর, জুবায়ের আহমদ,ইসমাইল আলী সহ সংগঠনের সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন ইমরান আহমদ,সেলিম রেজা প্রমূখ


কে ইউ এন