এমপি এমরান আহমদ চৌধুরী শোক ও তুরাবের কবর জিয়ারত করেন।
২০২৪ সালের ১৯ জুলাই পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে শহীদ হন সাংবাদিক এটিএম তুরাব ::
প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ০৯:৪২:৩৫ অপরাহ্ন
ছবি: ।
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন। রোববার দুপুরে পৌর শহরের ফতেহপুরস্থ কবরস্থানে তিনি তুরাবের সমাধিতে জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি তুরাবের বাড়িতে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
এসময় এমপি এমরান আহমদ চৌধুরী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এটিএম তুরাব হত্যার বিচার নিশ্চিত করা হবে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।...
তুরাব হত্যার বিচার দুই বছরেরও সুষ্ঠু সমাধান হয়নি জানিয়ে তার বড় ভাই বলেন, আমার ৯৮ বয়সী বৃদ্ধা মা যেন মৃত্যুর আগেই তার সন্তানের সুষ্ঠু বিচার দেখে যান।...
কবর জিয়ারতকালে জেলা ও উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, বিয়ানীবাজার প্রেসক্লাবের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং সিলেটের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সবাই সাংবাদিক তুরাব হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
কে ইউ এন