প্রকাশিত

২০/০৭/২০২৬ ০৩:২৮:১৮ অপরাহ্ন

সিলেট জুড়ে

কয়েস লোদীর শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টার মৃত্যুতে কয়েস লোদীর শোক

প্রকাশিত: ২০/০৭/২০২৬ ০৩:২৮:১৮ অপরাহ্ন

ছবি: ।

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও কল্যাণপুরের বিশিষ্ট মুরব্বি পিয়ার উদ্দিন পিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ।



রবিবার এক শোক বার্তায় বলেন, মরহুম পিয়ার উদ্দিন পিয়ার ছিলেন একজন সমাজসেবক এবং দলের জন্য নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন পরম হিতৈষী ও প্রবীণ মুরব্বিকে হারালো। সমাজে এবং রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে।



শোক বার্তায় রেজাউল হাসান কয়েস লোদী, চেয়ারম্যান সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ ও ভারপ্রাপ্ত সভাপতি সিলেট মহানগর বিএনপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি যেন আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে জান্নাতবাসী হন, সেই দোয়াও করি।



এইচ বি বা