প্রকাশিত

২৩/০৭/২০২৬ ১২:০৩:১০ পূর্বাহ্ন

সিলেট জুড়ে

মুফতি আবুল হাসান এমপি

সুদমুক্ত জীবনব্যবস্থা গড়ে তুলতে ইসলামী ব্যাংকিংয়ের বিকল্প নেই:

প্রকাশিত: ২৩/০৭/২০২৬ ১২:০৩:১০ পূর্বাহ্ন

ছবি: ।

কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর গ্রাহক সেবা মাস উপলক্ষে সিলেটের জকিগঞ্জ উপশাখায় এক বর্ণাঢ্য গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (২২ জুলাই) বিকেলে উপশাখা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতী আবুল হাসান এমপি।

​প্রধান অতিথির বক্তব্যে মুফতী আবুল হাসান বলেন, "ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই সম্পূর্ণ ইসলামী শরীয়াহ নীতিমালা অনুসরণ করে সুদমুক্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজে একটি ন্যায়ভিত্তিক ও সুদমুক্ত জীবনব্যবস্থা গড়ে তুলতে ইসলামী ব্যাংকিংয়ের কোনো বিকল্প নেই।"
​সুদভিত্তিক অর্থনীতির ক্ষতিকর দিক তুলে ধরে তিনি আরও বলেন, "সুদভিত্তিক অর্থব্যবস্থা ধনীকে আরও ধনী এবং গরিবকে আরও গরিবের খাতায় ঠেলে দেয়। পক্ষান্তরে, যাকাতভিত্তিক অর্থব্যবস্থা সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশে কোনো দরিদ্র মানুষ থাকতো না।"

​স্মৃতিচারণ করে সংসদ সদস্য জানান, ১৯৮৭ সালে ছাত্রজীবনে সিলেটের তালতলা শাখায় তিনি ইসলামী ব্যাংকে নিজের প্রথম হিসাব খুলেছিলেন। জকিগঞ্জে একটি পূর্ণাঙ্গ ব্যাংক শাখা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, জকিগঞ্জবাসীকে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা দিতে তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমান উপশাখাটিকে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ শাখায় উন্নীত করতে তিনি ব্যাংক কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জকিগঞ্জ শাখার সিনিয়র অফিসার আব্দুস সাক্কুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ উপশাখার প্রিন্সিপাল অফিসার ও ইনচার্জ হাসান আহমদ। জকিগঞ্জ উপশাখার অ্যাসিস্ট্যান্ট অফিসার (আরডিএস) মো. আব্দুশ শাকুরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার (অপারেশন) গোলাম মোস্তাফা রাশেদ।



​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা পরিবেশক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আহমদ আব্দুল কুদ্দুস,জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ,জকিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার মস্তাক আহমদ,জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা ফদ্বলুর রহমান,যুব মজলিস নেতা মোহাম্মদ খায়রুল ইসলাম,এবং ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী মাওলানা জুবায়ের আহমদ।

​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুস শহীদ শাকির,ব্যবসায়ী কাজী আজাদুল হক, আলতাব হোসেন, আজাদ আহমদ, কে আই বুলবুল, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।


কে ইউ এন