আসন্ন ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে
জশনে জুলুসের প্রথম প্রস্তুতি সভা সম্পন্ন
প্রকাশিত: ২৫/০৭/২০২৬ ১১:০৯:০০ অপরাহ্ন
ছবি: ।
শনিবার (২৫ জুলাই) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এবং জশনে জুলুস উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি জালালাবাদ থানা শাখার উদ্যোগে নগরীর ৩৯নং ওয়ার্ড মইয়ারচর মাদরাসা এ তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় এক গুরুত্বপূর্ণ প্রথম প্রস্তুতি সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। সভায় ধর্মপ্রাণ মুসলমানদের যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রাথমিক রূপরেখা তৈরি করা হয়েছে। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, আলহাজ্ব মাওলানা জালাল উদ্দিন আল কাদেরী, প্রেন্সিপাল মাদরাসা এ তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া আলিম মাদরাসা, অনুষ্ঠান পরিচালনা করেন, মাও সাহেদ আলী, সহকারী শিক্ষক মাদরাসা এ তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা। আরো উপস্থিত ছিলেন, আনুয়ার হুসেন আনসারী, সহকারী শিক্ষক মাদরাসা এ তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, মাও তুহিনুর রহমান শাহজাহান, দাওয়াতে খায়ের সম্পাদক, গাউসিয়া কমিটি সিলেট জেলা, শাকিল আহমদ, সমাজ সেবা সম্পাদক, গাউসিয়া কমিটি সিলেট জেলা, মাওলানা নুরুল আমিন, সাধারণ সম্পাদক,গাউসিয়া কমিটি জালালাবাদ থানা শাখা, লুৎফুর রহমান, সহ-সভাপতি গাউসিয়া কমিটি জালালাবাদ থানা শাখা, তুরু মিয়া, সহ-সভাপতি গাউসিয়া কমিটি জালালাবাদ থানা শাখা, রাকিবুল হাসান, সহ-সভাপতি তাহেরিয়া ওয়েলফেয়ার সোসাইটি সিলেট, মোঃ আব্দুল্লাহ, অর্থ সম্পাদক তাহেরিয়া ওয়েলফেয়ার সোসাইটি সিলেট, অন্যান্য যারা উপস্থিত ছিলেন, হাফিজ আরিফুল ইসলাম, কামরুল ইসলাম সাকিব, আব্দুল মুস্তফা সাইম, মোঃ সাদি, জয়নাল আহমদ,রাফি আহমদ প্রমুখ।
কে ইউ এন