প্রকাশিত

২৬/০৭/২০২৬ ০৫:৪৫:৫৪ অপরাহ্ন

দেশজুড়ে

৪ জনের অনুপ্রবেশের চেষ্টা

সীমান্তে নারী-শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা

প্রকাশিত: ২৬/০৭/২০২৬ ০৫:৪৫:৫৪ অপরাহ্ন

ছবি: ।

ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা নদী সীমান্তে এক নারী ও তিন শিশুসহ চারজনের বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৬ জুলাই) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সালদা নদী বিওপি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।


বিজিবি জানায়, এক নারী ও তিন শিশুসহ মোট চারজন জোরপূর্বক বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে সালদা নদী বিওপির নিয়মিত টহল দল শূন্য লাইনের কাছে তাদের শনাক্ত করে। পরে পরিস্থিতি মূল্যায়ন করে টহল দল তাদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে।


বিজিবি জানায়, বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা জোরদার রাখা হয়েছে।


এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান রোধে ৬০ বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।





এইচ বি বা