ছবি: ।
ক্রিকেটের জনক খ্যাত ইংল্যান্ডকে টপকে টি-টোয়েন্টিতে ফের শীর্ষে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে টানা দুই সিরিজে হারলেও জিম্বাবুয়ে সফরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই জয়ের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রমতালিকায় শীর্ষ স্থান ফিরে পেয়েছে ভারত। গতকাল শনিবার জিম্বাবুয়েকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানের বিশাল ব্যবধানে হারায় ভারত। এই জয়ের ফলে এক ম্যাচে হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া। আজ রোববার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে খেলা শুরু হয়েছে। এই ম্যাচে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দল হিসেবে খেলতে নেমেছে ভারত। আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে ইংল্যান্ডকে টপকে আবার শীর্ষে উঠে এসেছে ভারত। ভারত এবং ইংল্যান্ড দুই দলেরই রেটিং ২৬৮। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং ২৬০। চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং ২৪৭। বিশ্বকাপ রানার্স দক্ষিণ আফ্রিকা রয়েছে পঞ্চম স্থানে। তাদের রেটিং ২৪৪। ক্রমতালিকায় প্রথম দুটি স্থান ছাড়া আর কোনও জায়গায় পরিবর্তন হয়নি। আইসিসির টি-টোয়েন্টি ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান। তাদের রেটিং ২৪০। সপ্তম স্থানে ২৩৪ রেটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজ়। অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। তাদের রেটিং ২২৪। নবম স্থানে থাকা শ্রীলংকার রেটিং ২২১। দশম স্থানে রয়েছে আফগানিস্তান। তাদের রেটিং ২২০। কয়েক দিন আগে ভারতের বিরুদ্ধে সিরিজ জেতা আয়ারল্যান্ড রয়েছে তালিকায় ১১ নম্বরে। আইরিশদের রেটিং ২০৫। ১২ নম্বরে জিম্বাবুয়ে। তাদের রেটিং ২০২।
এইচ বি বা