সাংবাদিক তুরাব হত্যাকাণ্ডের
সিলেটে সাংবাদিক তুরাব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশিত: ২৭/০৭/২০২৬ ০১:৩২:৩৪ পূর্বাহ্ন
ছবি: ।
সাংবাদিক এ টি এম তুরাব হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটি। রোববার (২৬ জুলাই) বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন। সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, বিএনপি নেতা মহবুব চৌধুরী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির ও সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মামুন হাসান, সাবেক সহ-সভাপতি দুলাল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো: ইউসুফ আলী, ইমজার সিনিয়র সহ-সভাপতি লিটন চৌধুরী, বিপিজেএ’র সিলেটের সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক এস এম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য আজম আলী, সদস্য শাহিন আহমদ ও শিপন আহমদ, দৈনিক জালালাবাদ-এর স্টাফ রিপোর্টার মারুফ আহমদ, আল্লাহ আল নোমান, দৈনিক শুভ প্রতিদিন-এর মাল্টিমিডিয়া রিপোর্টার কামরান উদ্দিন নাসিম প্রমুখ । বক্তারা অবিলম্বে সাংবাদিক এ টি এম তুরাব হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ১৯ জুলাই পেশাগত দায়িত্ব পালন করার সময় পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের তৎকালীন সিলেট ব্যুরো প্রধান ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এ টি এম তুরাব।
কে ইউ এন