প্রকাশিত

১৩/১১/২০২৫ ০৫:২৭:৩৮ অপরাহ্ন

সিলেট জুড়ে

ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০৫:২৭:৩৮ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও দুই কিশোর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ফেঞ্চুগঞ্জের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পল্লব রায়। তিনি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এরিস্টো ফার্মার বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামের রাফি (১৭) ও মোয়ান (১৭)। ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, তাদের অবস্থার অবনতি হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক ডা. ডায়না জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক।


শুভ প্রতিদিন/এমকে