আলোচনায় ছাত্রশক্তি নেতা
এআই দিয়ে ভুয়া জনসমাগমের ছবি তৈরি করে ফেসবুকে পোস্ট
প্রকাশিত: ৩১/০৭/২০২৬ ০৬:৫৩:০০ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের ওসমানীনগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি পদযাত্রাকে কেন্দ্র করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া জনসমাগমের ছবি তৈরি করে ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, জাতীয় ছাত্রশক্তির সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম আবিদ ওই কর্মসূচিতে উপস্থিত জনসমাগমের প্রকৃত চিত্রের পরিবর্তে এআই প্রযুক্তি ব্যবহার করে অধিক ভিড় দেখানো একটি ছবি তৈরি করেন। পরে তিনি সেটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ছবিটির সত্যতা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকে দাবি করেন, ছবিটি বাস্তব নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে, যাতে কর্মসূচিতে জনসমাগম প্রকৃতের তুলনায় অনেক বেশি দেখানো হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এ বিষয়ে আশরাফুল ইসলাম আবিদের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
কে ইউ এন