প্রকাশিত

৩১/০৭/২০২৬ ০৮:৪৭:০৫ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৩১/০৭/২০২৬ ০৮:৪৭:০৫ অপরাহ্ন

ছবি: ।

কুয়ারপাড় পয়েন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি মনোনীত হওয়ায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেট নগরের কুয়ারপাড় পয়েন্টের ফরিদাবাদ এলাকায় কুয়ারপাড় পয়েন্ট ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে শাকিল মোর্শেদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এতে সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন এবং নতুন সভাপতিকে শুভেচ্ছা জানান।


শুভ প্রতিদিন/এমকে