প্রকাশিত

০২/০৮/২০২৬ ০৫:৫৬:০৯ অপরাহ্ন

খেলাধুলা

ব্যর্থতা হার বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতা হার বাংলাদেশের

প্রকাশিত: ০২/০৮/২০২৬ ০৫:৫৬:০৯ অপরাহ্ন

ছবি: ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় ইমার্জিং সিরিজে চরম ব্যাটিং ব্যর্থতার কারণে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। প্রোটিয়া সফরে গিয়ে আফ্রিকান পেসার দায়ান গালিমের গতির মুখে পড়ে মাত্র ৮৯ রানে অলআউট টাইগার যুবারা।



এই পরাজয়ে জাতীয় দলের পাইপ লাইনে থাকা জাকির হাসান, শাহাদাত দিপু, মাহিদুল অঙ্কনের মতো ক্রিকেটাররদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে।


এখন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে প্রচন্ড শীত। যে কারণে টস জিতে আগে বোলিং করার বাড়তি সুবিধা নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে উইকেট ভেজা ছিল, যে কারণে বল কখনো দেরিতে ব্যাটে এসেছে, কখনো অতিরিক্ত বাউন্স হয়েছে।


এমন পিচে সাধারণত ১৫০ থেকে ১৮০ রান করলে জয়ের সম্ভাবনা থাকে। বাংলাদেশ দল সেটিও করতে পারেনি।


৯০ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৭ উইকেটের জয় পায় স্বাগতিকরা।







এইচ বি বা