প্রকাশিত

০৪/০৮/২০২৬ ০৭:৩৯:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক শহীদুল আলম

প্রকাশিত: ০৪/০৮/২০২৬ ০৭:৩৯:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. শহীদুল আলম। তিনি বর্তমানে সুনামগঞ্জের জগন্নাতপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক মো. শহীদুল আলমকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।

আদেশ অনুযায়ী, তিনি বর্তমান বেতন-স্কেল অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন। পাশাপাশি চেয়ারম্যান পদের জন্য নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

এছাড়া প্রচলিত বিধি অনুযায়ী তিনি ভবিষ্য তহবিল, যৌথ বিমা, লিভ স্যালারি ও পেনশন তহবিলে চাঁদা প্রদান করবেন। তবে বোর্ড কর্তৃপক্ষ সরকারি বাসস্থানের ব্যবস্থা করলে তিনি বাড়ি ভাড়া ভাতা পাবেন না।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সরকারের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তার চাকরি পরিচালিত হবে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


শুভ প্রতিদিন/এমকে