প্রকাশিত

০৫/০৮/২০২৬ ০৬:৫০:৫৪ অপরাহ্ন

সিলেট জুড়ে

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৫/০৮/২০২৬ ০৬:৫০:৫৪ অপরাহ্ন

ছবি: ।

'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম (বিপিএম-সেবা) ও সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে 'ক', 'খ' ও 'গ' গ্রুপে আয়োজিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস ও জাতীয় ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ড শিশু-কিশোরদের সুস্থ সাংস্কৃতিক চর্চা, মানবিক মূল্যবোধ এবং সৃজনশীল মনন বিকাশে সহায়ক হবে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত
ছিলেন।


শুভ প্রতিদিন/এমকে