প্রকাশিত

০৬/০৮/২০২৬ ০৪:৩৯:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

কুখ্যাত মাদক কারবারি ফুল মিয়াসহ গ্রেপ্তার ২

দিরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি ফুল মিয়াসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ০৪:৩৯:০০ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের দিরাই উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ কথিত কুখ্যাত মাদক কারবারি ফুল মিয়াসহ দুইজনকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।


বুধবার (৫ আগস্ট) গভীর রাতে দিরাই বাসস্ট্যান্ড এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিরাই উপজেলার শ্যামারচর বাজার এলাকার মৃত শুকুর আলীর ছেলে ফুল মিয়া (৫০) এবং শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের ওয়ারিছ আলীর ছেলে আক্তার হোসেন (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিরাই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা দুইটি নীল রঙের প্যাকেট তল্লাশি করে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এইচ বি বা